Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতিমা বিসর্জনে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
  • ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৪০
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে চৌগাছায় জামায়াতের বিক্ষোভ
  • নানা আয়োজনে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
  • ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে অনন্য অবদান রাখছে আছিয়া কারামতিয়া মাদ্রাসা : ফরিদুল ইসলাম
  • দুর্গোৎসবের শেষ দিনে সাতক্ষীরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবিবুল ইসলাম হাবিব
  • যশোরে বিএনপি কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন
  • শার্শায় পুলিশি অভিযানে ২ কেজি স্বর্ণসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি

banglarbhoreBy banglarbhoreSeptember 4, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
হযরত ইব্রাহিম (আ.)-এর জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে ঈমান, ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

শুক্রবার যশোর জেলা জামায়াতের কার্যালয়ে পেশাজীবী থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপি ‘বাছাইকৃত অগ্রসরকর্মী শিক্ষা শিবিরে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে সংগঠনের বাছাইকৃত কর্মীরা অংশ নেন। তিনি আরও বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর জীবনে আল্লাহ তায়ালা নানা কঠিন পরীক্ষা নিয়েছেন।

বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁকে মানুষের নেতা হিসেবে মনোনীত করা হয়। তাঁর জীবন থেকে ঈমান, ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা নিতে হবে। হযরত ইব্রাহিম (আ.) অন্যায় ও বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন।

আগুনে নিক্ষেপ করা হলেও তিনি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। আল্লাহর ওপর অবিচল আস্থা ও ঈমানের কারণে তিনি সব পরীক্ষায় সফল হয়েছেন। সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামের আদর্শ অনুসরণে দৃঢ় মানসিকতা গড়ে তুলতে হবে।

অগ্রসরকর্মীদের জ্ঞান, আমল, চরিত্র ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হবে।

শিক্ষা শিবিরে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হুসাইন, অফিস সেক্রেটারি নুরে আলা নুর মামুন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল ইসলাম, পেশাজীবী থানা সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন, সেক্রেটারি আবু ফয়সাল ও অফিস সেক্রেটারি গাউসুল আজমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপি শিক্ষা শিবিরে ঈমান-আকিদা, নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেয়া হয়। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শিবিরের কার্যক্রম শেষ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রতিমা বিসর্জনে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

    October 21, 2026

    ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৪০

    October 21, 2026

    ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে চৌগাছায় জামায়াতের বিক্ষোভ

    October 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.