Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা
  • অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার
  • জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে
  • যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরে শহীদ খামেনি স্মরণে শোকসভা
  • তালায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত
  • ফেনসিডিল মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন 
  • মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৯, ২০২৫

মাগুরার দুই আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
মাগুরার দুই আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরা জেলার দুইটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসন থেকে ১০ জন এবং মাগুরা-২ আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

মাগুরা-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন বিএনপির মনোয়ার হোসেন খান, জামায়াতে ইসলামী বাংলাদেশের আব্দুল মতিন, গণঅধিকার পরিষদের ডা. খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র শম্পা বসু, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির জাকির হোসেন মোল্লা, খেলাফত মজলিসের ফয়জুল ইসলাম, গণফোরামের মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া।

অন্যদিকে, মাগুরা-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জামায়াতে ইসলামী বাংলাদেশের মুশতারশেদ বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তফা কামাল, জাতীয় পার্টির মশিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন।

উল্লেখ্য, মাগুরা-১ আসনে মোট ১১ জন এবং মাগুরা-২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা

অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার

জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.