Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা
  • অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার
  • জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে
  • যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরে শহীদ খামেনি স্মরণে শোকসভা
  • তালায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত
  • ফেনসিডিল মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন 
  • মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৩০, ২০২৫

যশোরে মনোনয়নপত্র জমা দিতে পারেননি পাঁচ দলের ৬ প্রার্থী

নির্ধারিত সময়ে হাজির হয়েছেন উল্লেখ করে আবেদন
banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৩০, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে মনোনয়নপত্র জমা দিতে পারেননি পাঁচ দলের ৬ প্রার্থী
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেও পাঁচ দলের ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে পারেননি। এ জন্য মনোনয়নপত্র জমাদানের সুযোগ চেয়ে সোমবার সন্ধ্যায় যশোর জেলা রিটার্নিং অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন তারা।

লিখিত আবেদনে তারা দাবি করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এসেও তারা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি।

এরা হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য যশোর-৩ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, খেলাফত মজলিস যশোর জেলা সভাপতি যশোর-৩ আসনের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ ও মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি যশোর-৫ আসনের প্রার্থী মাওলানা তবিবুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) যশোর-৪ আসনের প্রার্থী আবু মুছা, গণঅধিকার পরিষদের নেত্রী যশোর-৬ আসনের প্রার্থী জেসিনা মুর্শিদ প্রাপ্তি ও গণঅধিকার পরিষদের নেতা যশোর-৪ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ।

প্রার্থীরা লিখিত আবেদনে উল্লেখ করেছেন, ২৯ ডিসেম্বর সকাল থেকে বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কার্যালয়ের ভিতরে নির্দিষ্ট বুথ থেকে সিরিয়াল নম্বর সংগ্রহ করে অপেক্ষমান থাকি। এই অবস্থায় অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন গ্রহণ চলতে থাকায় বিকেল ৫টা অতিক্রান্ত হওয়ায় সকলকে অপেক্ষায় থাকার জন্য জানানো হয়। বলা হয়, সকলের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। কিন্তু ৫টা ৪০ মিনিট পর্যন্ত তিনি মনোনয়নপত্র গ্রহণ করলেও এরপর তিনি সময় শেষ জানিয়ে আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করেননি।

আবেদনে মনোয়নপত্র জমাদানের মুহূর্তে পরিস্থিতি বিবেচনায় নিয়ে যে প্রার্থীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত ছিলেন তাদের মনোনয়নপত্র গ্রহণ করার অনুরোধ এই প্রার্থীদের।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য যশোর-৩ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ জানান, আমরা যথাসময়ে মনোনয়নপত্র দাখিলের জন্য উপস্থিত ছিলাম। আমাদের অপেক্ষা করতেও বলা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই মনোনয়নপত্র গ্রহণ বন্ধ করে দেওা হয়। যেহেতু আমরা উপস্থিত ছিলাম, এজন্য আমাদের মনোনয়নপত্র গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন জানিয়েছি।

যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘ওনারা ৬ টার পরে এসেছেন। তাও নমিনেশন পেপার ছাড়া।

৬ টার পরে নেয়ার কোন সুযোগ নাই। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে। ৪৭ জন মনোনয়ন দাখিল করেছে, কারও কোন অভিযোগ নাই। সুষ্ঠুভাবে মনোনয়ন দাখিল করেছেন প্রার্থীরা।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা

অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার

জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.