Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় কৃষক মিসকান হত্যা : প্রধান অভিযুক্ত ইউপি সদস্য শহীদুল মোল্যা গ্রেফতার
  • সাতক্ষীরায় সাংবাদিককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত অভিযোগপত্র, ওসি তদন্তকে সম্মাননা
  • নড়াইলে ইসলাম শেখ হত্যা : ২৪ ঘণ্টায় পুলিশ হেফাজতে ৬
  • নতুন ঘরের স্বপ্ন পূরণ শতবর্ষী সখিনার
  • কৃষ্ণনগরে প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত
  • মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা ও সংবর্ধনা
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির মৎস্য পোনা অবমুক্তকরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আশাশুনিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreSeptember 10, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউজেডডিএমসি) এক গুরুত্বপূর্ণ সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রিসাইলেন্স টু ডিসাস্টার অ্যাণ্ড ক্লাইমেট ভালনারেবিলিটিস (আইসিআরডিসিভি-৩) প্রকল্প সভাটি আয়োজন ও সমন্বয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করে।
সভায় উপজেলার দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, দুর্যোগঝুঁকি হ্রাস, আগাম সতর্কতা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, জরুরি সাড়াদান, মানবিক সহায়তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব পিআইও আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সম হেদায়েতুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, মৎস্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, যুব উন্নয়ন অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং আশাশুনি থানাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রতাপনগর, আনুলিয়া, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্র্যাক, আইডিয়াল, বারসিক, রূপান্তর ও ইএসডিওসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় কৃষক মিসকান হত্যা : প্রধান অভিযুক্ত ইউপি সদস্য শহীদুল মোল্যা গ্রেফতার

    September 11, 2026

    সাতক্ষীরায় সাংবাদিককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ

    September 11, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত অভিযোগপত্র, ওসি তদন্তকে সম্মাননা

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.