Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় গরু চুরি অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

পরিবারের দাবি পরিকল্পিত
banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরার ইছাখাদা এলাকায় গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আকিদুল হোসেন (৩৫) পাকাকাঞ্চনপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে টেংরাখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দুই-তিনজনকে স্থানীয়রা ধাওয়া করে। এ সময় একজনকে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আটক করা হয়।

আটকের পর স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আকিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বুধবার সকাল ৮টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি এটি পরিকল্পিত
নিহতের স্ত্রী অধীফা বলেন, “আকিদুল গরু চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তিনি ঢাকা থেকে রাতে ইছাখাদা বাজারে নামেন। এর পর তাকে এ অবস্থায় নিয়ে যাওয়া হয়। এটি পরিকল্পিত হত্যা।”

নিহতের ছেলে সাইমুন বলেন, “আমার বাবার বিরুদ্ধে আনা চুরির অভিযোগ সাজানো। তিনি দীর্ঘদিন সাইপ্রাসে ছিলেন। দেশে ফিরে ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। তিনি গরু চুরির সঙ্গে জড়িত নন। পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।”
ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা গরু চুরি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক বলেন, “ভোর ৫টার দিকে আকিদুল নামে একজন ইছাখাদা গ্রামে গরু ও ছাগল চুরি করার সময় স্থানীয়রা ধরে গণধোলাই দেয়। পরে ট্রিপল নাইনে কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। তার বিরুদ্ধে আগেও গরু চুরির মামলা ছিল। ঘটনার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তি ও সত্য উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.