সাতক্ষীরা সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন পৌর দীঘিতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান,
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় কামরুজ্জামান ভূট্টো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনকল্যাণমূলক ও জনগণের সরাসরি উপকারে আসে—এমন সব কর্মসূচি পছন্দ করেন এবং তা বাস্তবায়নের দিকনির্দেশনা দেন।
সেই লক্ষ্যে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতেই আজকের এই মৎস্য পোনা অবমুক্তকরণ উদ্যোগ।
