মাগুরা সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় জেলা মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম ও পুনর্বাসন সম্পাদক নেওয়াজ হালিমা আরলী।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ।
জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটি।
এ সময় জেলা বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়।
