বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় সংসদে বিতর্কিত সম্পত্তি হস্তান্তর আইন প্রত্যাহারের দাবিতে যশোরে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে যশোর শহরের বারান্দিপাড়া নিজস্ব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা সহসভাপতি হাফেজ মাওলানা মীর মোহর আলী, মাওলানা মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক মাওলানা শেখ শিহাব উদ্দিন, রফিকুল আলম,
সাংগঠনিক সম্পাদক হাফেজ নুর মোহাম্মদ, উলামা বিষয়ক সম্পাদক মুফতি মাসউদুর রহমান, সদর উপজেলা সভাপতি হাফেজ মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি জহিরুল ইসলাম, নগর সভাপতি মাওলানা আব্দুর রহমান, জেলা শ্রমিক মজলিসের শহর সেক্রেটারি জামির হোসেন ও ছাত্র মজলিসের সাবেক সভাপতি মোহাম্মদ রেজওয়ান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কুরআন সুন্নাহ বিরোধী কোন আইন বর্তমান সরকার পাশ করলে দেশের তৌহিদী জনতা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করবে।
অবিলম্বে উক্ত বিতর্কিত সম্পত্তি হস্তান্তর আইন প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। প্রতিবাদ সমাবেশ শেষে দোয়ার মাধ্যমে দেশ-জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে ও কুরআন সুন্নাহর মর্যাদা অক্ষুণ্নের কামনা করে মোনাজাত করা হয়।
