Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কৃষিতে আজকের এই উন্নয়নের অবদান জিয়াউর রহমানের : নার্গিস বেগম
  • কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা
  • সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও
  • যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন
  • জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৯, ২০২৬

কোটচাঁদপুরে সরকারি ওয়াকফ পুকুরের মাটি বিক্রির অভিযোগে মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
কোটচাঁদপুরে সরকারি ওয়াকফ পুকুরের মাটি বিক্রির অভিযোগে মামলা
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি ওয়াকফভুক্ত পুকুর ও পুকুরপাড়ের জমি থেকে অনুমতি ছাড়া মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে থানায় মামলা হয়েছে।

কোটচাঁদপুর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. মহিদুল ইসলাম বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় মামলাটি করেন। এজাহার সূত্রে জানা যায়, পৌর এলাকার ৬৩ নম্বর সলেমানপুর মৌজার আরএস ১০ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত ৩৯২৬ ও ৩৯২৭ নম্বর দাগের মোট ২ একর পুকুর ও পুকুরপাড় শ্রেণীর জমি সলেমানপুর ওয়াকফ স্টেটের নামে রেকর্ডভুক্ত।

গতবছরের ১৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে ওই পুকুর থেকে কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ভূমি কর্মকর্তা মহিদুল ইসলাম অফিস সহায়কসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হন।

এ ঘটনায় সলেমানপুর গ্রামের তরিকুল ইসলাম (৪৯) কে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সাহিদুর রহমানকে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কৃষিতে আজকের এই উন্নয়নের অবদান জিয়াউর রহমানের : নার্গিস বেগম

কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা

সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.