Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কৃষিতে আজকের এই উন্নয়নের অবদান জিয়াউর রহমানের : নার্গিস বেগম
  • কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা
  • সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও
  • যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন
  • জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৯, ২০২৬

সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেগা মিটআপ-২০২৫” অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেগা মিটআপ-২০২৫” অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
এসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেগা মিটআপ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট সেন্টারের পদ্মা হল মিলনায়তনে দিনব্যাপি এ মিটআপ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসএসসি ২০০০ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।

প্রাক্তন শিক্ষার্থী গোলাম রসুল রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম বাবলা, বিএনপি নেতা নাসিম ফারুক খান মিঠু, হাসান গ্রুপের চেয়ারম্যান আবু হাসান ও সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আহসান হাবীব।

অনুষ্ঠানে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা পর্ব অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৫ বছরের পথচলা স্মরণে আয়োজিত এ সিলভার জুবিলি মিটআপে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করা, পুরোনো স্মৃতিচারন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে মেঘা কমিউনিটির প্রবীণ ও বর্তমান সদস্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কৃষিতে আজকের এই উন্নয়নের অবদান জিয়াউর রহমানের : নার্গিস বেগম

কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা

সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.