চুড়ামনকাটি সংবাদদাতা
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর এই কাজে দেশের সর্ব পেশার মানুষের এগিয়ে আসতে হবে। শুক্রবার চুড়ামনকাটিতে অনূর্ধ্ব ১৩ আট দলীয় ওয়ার্ড কাপের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, কেবল মাত্র খেলাধুলায় পারে আপনার আমার সন্তানকে মাদক থেকে দূরে রাখতে। এছাড়াও বিশ্ব দরবারে পরিচিতি লাভ সম্ভব খেলাধুলার মাধ্যমে। তাই তো আমাদের সবাইকে খেলাধুলার দিকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার বিকেলে ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় সোনার বাংলা এফসি ৪-১ গোলের ব্যবধানে ইনকিলাব এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানের সভাপতিত্বে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শেলিনা পারভীন শেলী, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু তালেব, রফিকুল ইসলাম, মামুন মহাসিন, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লব গাজী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, সাংগঠনিক সম্পাদক শামিম কবীর ওয়াসিম, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন আসাদুজ্জামান আশা ও শেখ সাইফুল ইসলাম ।
খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ পুলিশ ক্লাবের খেলোয়াড় মান্নাফ রাব্বি, মাস্টার শিমুল হোসেন, বিএনপি নেতা কুরবান আলী, সাংবাদিক ইমদাদ হোসেন ও মহব্বত আলী।
ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের সিয়াম হোসেন ও সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের রাব্বি হোসেন।
