Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কৃষিতে আজকের এই উন্নয়নের অবদান জিয়াউর রহমানের : নার্গিস বেগম
  • কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা
  • সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও
  • যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন
  • জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৯, ২০২৬

স্ত্রীর বিরহে যশোরে যুবকের আত্মহত্যা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
স্ত্রীর বিরহে যশোরে যুবকের আত্মহত্যা
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
প্রেম করে বিয়ে করা স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজনেরা ফিরিয়ে নিয়ে যাওয়ায় চরম হতাশায় ভুগছিলেন যশোরের কোতোয়ালী থানা এলাকার এক যুবক। সেই হতাশা থেকেই বসতঘরের আড়ার সঙ্গে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

নিহতের নাম জিসান (২০)। তিনি কোতোয়ালী থানার রামনগর ইউনিয়নের সিরাজসিংহা গ্রামের বাসিন্দা।

শুক্রবার আনুমানিক বিকেল সাড়ে ৪টায় জিসান তার নিজ বসতঘরে গলায় ফাঁস দেন। স্থানীয় সূত্রের খবর, প্রেম করে বিয়ে করার পর মেয়ের মা-বাবা তাকে বাড়ি নিয়ে যান। এর ফলেই জিসান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

একপর্যায়ে মানসিক চাপ সামলাতে না পেরে এমন পদক্ষেপ নেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনেন।

চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জিসানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুত্রে জানা গেছে, ভিকটিমের মরদেহ পরবর্তী কার্যক্রম ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কৃষিতে আজকের এই উন্নয়নের অবদান জিয়াউর রহমানের : নার্গিস বেগম

কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা

সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.