Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী
  • কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • নড়াইলে জামায়াত নেতার অবৈধ কারখানার সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত
  • শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা মিছিল
  • রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
  • সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা রোপণ
  • অসুস্থ প্রবীণ নেতার পাশে এমপি বাচ্চু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে জামায়াত নেতার অবৈধ কারখানার সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত

banglarbhoreBy banglarbhoreSeptember 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা :
নড়াইল সদর উপজেলায় জামায়েত নেতা হাসিবুর মোল্যার কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারখানার সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ ঘটনায় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা নিন্দা জানিয়েছেন।

শনিবার সকালে বিছালী ইউনিয়নের বর্ণির মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হাসিবুর মোল্যা বিছালী ইউনিয়ন জামায়তে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি।

ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, বিছালী ইউনিয়নের আটঘরা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছিলেন জামায়াত নেতা হাসিবুর মোল্যা।

শনিবার সকালে ওই অবৈধ কারখানার সংবাদ সংগ্রহে যান সময় টেলিভিশনের প্রতিনিধি সজিব রহমান ও দৈনিক স্বাধীন দেশের রাসেল হোসাইন।

এ সময় কারখানা মালিক হাসিবুর নানাভাবে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। কিন্তু সাংবাদিকরা তার প্রস্তাব নকচ করে দেয়। পরে নড়াইল শহরে ফেরার পথে বর্ণির মোড় এলাকায় সাংবাদিকদের ঘিরে ধরে হেনস্থা ও মারধর করেন হাসিবুর ও তার লোকজন।

তবে এসব অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত হাসিবুরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই সাংবাদিককে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী

    September 13, 2026

    কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ

    September 13, 2026

    যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.