Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
  • কপিলমুনিতে গাঁজা ও হরিণের মাংসসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার

banglarbhoreBy banglarbhoreSeptember 14, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চুড়ামনকাটি সংবাদদাতা

বাড়ি ফেরার পথ হারিয়ে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে একা ঘুরছিল ৮ বছরের শিশু রিফাত। কান্নারত শিশুটিকে দেখে এগিয়ে আসেন আনসার প্লাটুন কমান্ডার মাহাবুর রহমান। পরিচয় ও ঠিকানা জানার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে রাতে স্বজনদের কাছে নিরাপদে ফিরিয়ে দেয়া হয় রিফাতকে।

১৩ সেপ্টেম্বর সকালে বাসে করে চুড়ামনকাটি বাজারে আসে রিফাত। একপর্যায়ে বাড়ি ফেরার পথ হারিয়ে ফেললে বাজারেই কান্নাকাটি করতে থাকে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে কান্নারত অবস্থায় দেখতে পান মাহাবুর রহমান।

পরে রিফাতের কাছ থেকে তার নাম ও বাড়ির ঠিকানা জেনে জগদীশপুর ইউনিয়নের দলপতি তারেকের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

রিফাত চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের কুস্তিঘাটা গ্রামের আলম হোসেনের ছেলে। তার বাবা চোখে কম দেখেন। মা হাসি বেগম মারা গেছেন। পাঁচ ভাইয়ের মধ্যে রিফাত সবার ছোট।

পরিবারের সঙ্গে যোগাযোগের পর রাত ১০টার দিকে সিংহঝুলি ইউনিয়নের মল্লিক বাড়ি এলাকায় রিফাতকে তার বড় ভাই আরাফাত হোসেনের কাছে হস্তান্তর করা হয়। ছোট ভাইকে ফিরে পেয়ে স্বস্তি ফেরে পরিবারের সদস্যদের মধ্যে।

আনসার প্লাটুন কমান্ডার মাহাবুর রহমান বলেন, কান্নারত শিশুটিকে দেখে তার কাছে গিয়ে পরিচয় ও বাড়ির ঠিকানা জানতে পারি। পরে স্থানীয় আনসার সদস্যদের সহযোগিতায় পরিবারের সঙ্গে যোগাযোগ করি। শিশুটিকে নিরাপদে স্বজনদের কাছে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026

    নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.