Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
  • কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি
  • লোহাগাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • রামপালে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
  • শ্যামনগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
  • যশোর জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জেআরইউ’র
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ

banglarbhoreBy banglarbhoreSeptember 14, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লোহাগড়া সংবাদদাতা 

নড়াইলের লোহাগড়া মধুমতি নদীতে ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে। চলতি বর্ষা মৌসুমে নদীর ভাঙনে উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক বসতবাড়ি, ফসলি জমি, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় নদী গর্ভে বিলীন হচ্ছে। এ কারণে নদী পাড়ের হাজারো মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।

১৩সেপ্টেম্বর বিকেলে সরজমিনে দেখা যায়, লোহাগড়া উপজেলার মন্ডলবাগ, শালনগন, জয়পুর, লোহাগড়া, ইতনা, কোটাকেলসহ কয়েকটি ইউনিয়নে মধুমতি নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পাটের মোকাম খ্যাত শালনগর ইউনিয়নের শিয়ারবর হাট মধুমতি নদীর পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় চরম দুঃশ্চিন্তায় পড়েছে শত শত পাট ব্যবসায়ীরা।

মন্ডলবাগ বাজারের পাট ব্যবসায়ী উজ্জল কুন্ডু জানান, যুগ যুগ ধরে এ হাটে নদী পথে দেশের বিভিন্ন অঞ্চলের ফরিয়ারা নৌকা, ট্রলারযোগে এবং সড়ক পথে বিভিন্ন মোকাম ও মিলে পাট সরবারাহ করে থাকেন। আসন্ন ভাঙ্গন রোধ না করলে চরম ক্ষতির মুখে পড়বে এই পাটের মোকামগুলি।

ছাগলছিড়া গ্রামের নদী ভাঙ্গন তীরবর্তী এলাকার বাসিন্দা মহিলা ইউপি সদস্য নাজমা বেগম বলেন, কয়েক বছর দেখতে না দেখতেই ছাগলছিড়া গ্রামটি মধুমতি নদী গর্ভে বিলিন হয়েছে। আমি তিনবার আমার বসতবাড়ি সরিয়ে চরম বিপাকে পড়েছি। আমার মত গ্রামের প্রায় শতাধিক পরিবার এই পরিস্থিতির স্বীকার হয়েছে।

আমডাঙ্গা গ্রামের কৃষক মন্ডল মোল্যা জানান, আমার জীবদ্দশায় মধুমতি নদীর ভাঙ্গনের খেলায় হারিয়েছি আমার স্বজনদের বসতভিটা, মসজিদ, বাপ দাদার কবরস্থান, খেলার মাঠ, প্রাইমারি ও হাইস্কুল। অতীতের এ সমস্ত কথা মনে পড়লে আমি খেই হারিয়ে ফেলি।

কোটাকোল ইউপির মঙ্গলপুর গ্রামের মোল্যা বদিয়ার রহমান জানান, মধুমতি নদীর ভাঙ্গনে এলাকাবাসী হারিয়েছে শত শত একর ফসলি জমি, মাছের বাঁওড়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিশাল জনপদ।

বড়দিয়ার বাজারের জিহাদুল ইসলাম জানান, মিনি বন্দর খ্যাত বড়দিয়া মোকামটির চার ভাগের তিন ভাগ মধুমতি গর্ভে বিলিন হয়ে গেছে। এ বছর ভাঙ্গন রোধের ব্যবস্থা না করলে শিঘ্রই বিলীন হবে প্রাচীনতম বড়দিয়া মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং জামে মসজিদসহ অসংখ্য গুদামঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।

নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা বলেন, বর্ষা মৌসুমে  বসতবাড়ি, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা বা প্রতিরক্ষামূলক কাজের প্রস্তুতি নেয়া হয়েছে। তবে মধুমতি নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা জন্য একটি ডিপিপি (উন্নয়ন প্রকল্প  প্রস্তাব) প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ফিজিবিলিটি স্টাডির প্রতিবেদন পাওয়ার পর স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল

    September 15, 2026

    আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার

    September 15, 2026

    কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.