বাংলার ভোর প্রতিবেদক :
যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং রূপান্তর’র আয়োজনে সোমবার সকাল ১০ টায় এনজিও ফোরাম প্রশিক্ষণ কেন্দ্রে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের এ রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় রূপান্তরের আশ্বাস প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জুলফিকার আলী, বিশেষ অতিথি ছিলেন যশোর কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক সহসভাপতি শামসুন নাহার পান্না, উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা, রাইট যশোরের প্রজেক্ট ম্যানেজার এসএম আজহারুল ইসলাম, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম। দিনব্যাপি প্রশিক্ষণে সক্রিয়কর্মী মারিয়া জামানের পরিচালনায় সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল, সক্রিয়কর্মী আচল খান, মহুয়া পাল বৈশাখী, মর্জিনা খাতুন সাথী।
প্রশিক্ষণে অংশগ্রহণকারিরা আশ্বাস প্রকল্প, মানব পাচার বিষয়ে প্রাথমিক ধারণা, সাইবার ট্রাফিকিং, সিটি আইপি এ্যাক্টিভিস্টদের ভূমিকা, সিটিসি কমিটি সম্পর্কে ধারণা, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০২৬, নেতৃত্বের ধারণা, ট্রমা ইনফর্মড কমিউনিকেশন ও ভিকটিম সাপোর্ট সম্পর্কে ধারণা অর্জন করে।
সমাপনী অধিবেশনে যশোর জেলা সক্রিয়কর্মী দলের সভাপতি খন্দকার এখলাস হোসেন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন। আশ্বাস প্রকল্পে রূপান্তর খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহে কার্যক্রম বাস্তবায়ন করছে।
