Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

banglarbhoreBy banglarbhoreSeptember 15, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জনসহ বিভিন্ন মামলায় মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। জেলার ৯টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা জেলার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন।

আটকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক যশোর সদরের বাহাদুরপুর গ্রামের মোল্যাপাড়ার হায়দার আলী, শহরের বেজপাড়ার আওয়ামী লীগ কর্মী আরজু মল্লিক বিপুল, আরবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধোপাখোলার সাইফুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হামিদপুর গ্রামের রমজান আলী কালু, কচুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মথুরাপুর গ্রামের মোস্তফা, উপশহর ৭ নম্বর সেক্টরের আওয়ামী লীগ কর্মী শামিম মেহেদী, শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলাম, শহরতলীর শেখহাটির আওয়ামী লীগ কর্মী মোমেল হোসেন, মণিরামপুরের হাজরাকাঠি গ্রামের নারায়ণ হালদার, হানুয়া গ্রামের শফিকুল ইসলাম ও হাসানুজ্জামান।

জেলা পুলিশ জানায়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য, মাদক, চুরি, বিস্ফোরক, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে জড়িত এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ এই প্রত্যয়ে অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান চলমান থাকবে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026

    যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.