প্রেস বিজ্ঞপ্তি
যশোরের জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যশোর রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ) নেতৃবৃন্দ।
মঙ্গলবার জেলা পরিষদে সৌজন্য সাক্ষাৎকালে জেআরইউ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সম উপস্থিত ছিলেন যশোর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাকিরুল কবির রিটন, সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, দপ্তর সম্পাদক ও দৈনিক স্পন্দনের নিজস্ব প্রতিবেদক মিরাজুল কবির টিটো, প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল,
নির্বাহী সদস্য ও দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, দৈনিক কল্যাণের ফটো সাংবাদিক ইলিয়াস সাজু, মাই টিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, রাজধানী টিভির সিরাজুল ইসলাম এবং ভিওডি নিউজের রোহিত হাসান রনি।
