নড়াইল সংবাদদাতা
নড়াইলের লোহাগাড়া উপজেলায় পানিতে পড়ে হাবিবা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত হাবিবা উপজেলার ঘাঘা গ্রামের হামিদুল্লাহর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি অসাবধানতাবশত পানিতে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার সাহা বলেন, শিশু হাবিবার মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
