চৌগাছা সংবাদদাতা :
যশোরের চৌগাছায় ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন ও সমাজসেবা অধিদপ্তরের কেন্দ্রীয় প্রশিক্ষক আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রথম ব্যাচে মোট ৩০ জন প্রান্তিক পেশাজীবী অংশ নিচ্ছেন। এর মধ্যে কাঁসা-পিতলশিল্পের ১ জন, কামার ৩ জন, ঋষি ১ জন, কুমার ৩ জন, নকশিকাঁথিশিল্পী ৫ জন, বাঁশ-বেতশিল্পের ৬ জন এবং নাপিত ১১ জন রয়েছেন।
