Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Tutustu perusteellisesti nettikasinon asetuksiin palvelun ohjeita lukien
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
  • তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা

banglarbhoreBy banglarbhoreSeptember 15, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ওজোপাডিকোর অনলাইন সার্ভারে জটিলতার কারণে গত সোমবার ও মঙ্গলবার (দুদিন) বিল পরিশোধে বিঘ্ন ঘটে। অনলাইনে বিল দিতে না পেরে গ্রাহকদের ছুটতে হয় বিদ্যুৎ অফিস ও বিভিন্ন ব্যাংকের নির্ধারিত কাউন্টারে। এতে দুপুরের পর থেকেই বিল পরিশোধের কেন্দ্রগুলোতে তৈরি হয় দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে বিল পরিশোধ করতে না পেরে ফিরে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থার ওপর নির্ভরতা বাড়লেও সার্ভার সমস্যার কারণে হঠাৎ করে সেই ব্যবস্থাই অচল হয়ে পড়েছে। ফলে অনলাইনে ঘরে বসে বিল দেয়ার সুযোগ না থাকায় গ্রাহকদের সরাসরি কাউন্টারে যেতে হচ্ছে। এতে একদিকে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে কর্মব্যস্ত মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবী ও ব্যবসায়ীরা।

বুধবার যশোর শহরের বিদ্যুৎ বিল পরিশোধের নির্ধারিত কাউন্টার ও বিভিন্ন ব্যাংকে গিয়ে দেখা যায়, বিল দিতে আসা মানুষের দীর্ঘ সারি। কারও হাতে বিলের কাগজ, কেউ আবার ব্যাংকে দাঁড়িয়েই মোবাইল ফোনে অনলাইনে বিল পরিশোধের চেষ্টা করছেন। কিন্তু সার্ভারে সংযোগ না পাওয়ায় শেষ পর্যন্ত অনেককেই কাউন্টারের লাইনে দাঁড়াতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষায় কেউ কেউ বিরক্ত হয়ে ফিরে যাচ্ছেন।

বড় বাজারের ব্যবসায়ী তপন ঘোষ বলেন, অনলাইনে বিল দেয়ার চেষ্টা করেছি, কিন্তু সার্ভার কাজ করছে না। দোকান ফেলে বিল দিতে এসে এখন দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি। সময় নষ্ট হচ্ছে। সার্ভার ঠিক না থাকলে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

একই এলাকার ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, বিদ্যুৎ বিল এখন অনলাইনে দেয়ার সুযোগ আছে বলেই মানুষ সহজে বিল পরিশোধ করেন। কিন্তু সার্ভার ডাউন থাকায় সেই সুবিধা একেবারেই পাওয়া যাচ্ছে না। ব্যাংক ও বিদ্যুৎ অফিসের কাউন্টারে মানুষের ভিড় বেড়ে গেছে। বিল দিতে এসে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে।

কাজীপাড়ার বাসিন্দা আনিসুর রহমান বলেন, বিল পরিশোধ করতে এসে দেখি অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। অনলাইনে দেয়ার চেষ্টা করেও পারিনি। শেষ পর্যন্ত কাউন্টারে এসে দাঁড়াতে হয়েছে। একজন গ্রাহকের বিল দিতে যদি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, তাহলে অনলাইন বিড়াম্বনা সমাধান কোথায় ঘেলে পাবো?

গ্রাহকেরা বলছেন, বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময় ঘনিয়ে এলে সার্ভার সমস্যার কারণে ভোগান্তি আরও বাড়তে পারে। অনলাইনে বিল পরিশোধের ব্যবস্থা সচল না থাকলে বিদ্যুৎ অফিস ও ব্যাংকের কাউন্টারগুলোতে গ্রাহকের চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দীর্ঘ লাইনের পাশাপাশি বিল পরিশোধে অনাকাঙ্ক্ষিত বিলম্বও হতে পারে।

এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন বলেন, সার্ভারে জটিলতার কারণে অনলাইনে বিল পরিশোধে সাময়িক সমস্যা হয়েছে। সমস্যাটি সমাধানের জন্য সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানান এ কর্মকর্তা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    September 15, 2026

    চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

    September 15, 2026

    তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.