Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের এম এম আলী রোডে ‘আমার দোকান’-এর যাত্রা শুরু
  • যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫
  • অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে
  • মাকে হত্যা করা সেই শিক্ষক ছেলের মৃত্যু
  • যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
  • যশোরে ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল ৫৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১৬
  • আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরা জেলা কারাগারের কয়েদির মৃত্যু, পরিবারের দাবি রহস্যজনক

banglarbhoreBy banglarbhoreSeptember 17, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা

মাগুরা জেলা কারাগারে থাকা নূর আলম মুন্সি (সাজাপ্রাপ্ত কয়েদি) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নূর আলম মুন্সি মাগুরা শহরের ভিটাসাইর এলাকার বাসিন্দা। তিনি একটি মাদক মামলায় এক বছর দুই মাসের সাজা ভোগ করছিলেন। ২০১৯ সালের ৩৫১/১৯ জিআর ১৯১৯ নম্বর মামলায় তাকে সাজা দেয়া হয়। গত ৮ সেপ্টেম্বর তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

পরিবারের দাবি, কারাগারে যাওয়ার সময় নূর আলম সুস্থ ও স্বাভাবিক ছিলেন। তবে কারাগারে যাওয়ার কয়েকদিন পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

নূর আলমের মৃত্যুর কারণ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

নিহতের ভাই মঞ্জুরুল আলম বলেন, “আমার ভাইকে সুস্থ অবস্থায় গত ৮ সেপ্টেম্বর কারাগারে নেয়া হয়। এরপর হঠাৎ তার অসুস্থতা ও মৃত্যুর খবর দেয়া হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ রয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

তিনি আরও বলেন, “১৩ সেপ্টেম্বর আমার ভাই অসুস্থ হলেও এ বিষয়ে কারা কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। পরে মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে হঠাৎ আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ জানতে পারি।”

এ বিষয়ে মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দার জানান, গত ১৩ সেপ্টেম্বর নূর আলম অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জেল সুপার আরও জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর আলমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি জেল সুপারও মঙ্গলবার বিকেল ৫টার দিকে জানতে পারেন।
বর্তমানে নূর আলমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

পরিবারের পক্ষ থেকে নূর আলমের মৃত্যুর কারণ খতিয়ে দেখে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের এম এম আলী রোডে ‘আমার দোকান’-এর যাত্রা শুরু

    November 3, 2026

    যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫

    November 2, 2026

    অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.