Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে নিরাপদ ও কৃষি উপযোগী পানির দাবিতে মানববন্ধন
  • বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান
  • রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • নড়াইলে দি পাটনা একাডেমির এডহক কমিটির সংবর্ধনা
  • যশোরসহ ছয় জেলায় তিন মাসে পানিতে ডুবে ২১ শিশুর মৃত্যু
  • মাগুরা জেলা কারাগারের কয়েদির মৃত্যু, পরিবারের দাবি রহস্যজনক
  • বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যায়ের সভাপতি আমিনুর রহমান মধু, সদস্য সচিব প্রধান শিক্ষক
  • বাল্যবিয়ে রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান : যশোর জেলা পরিষদ প্রশাসক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান

banglarbhoreBy banglarbhoreSeptember 17, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা :
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান। বৃহস্পতিবার দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং বন্দরের সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের চলমান কার্যক্রম ও উন্নয়ন অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বন্দরের অবকাঠামোগত সীমাবদ্ধতা, পানি নিস্কাশন ব্যবস্থা, হাসপাতালসহ বিভিন্ন প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বন্দরের হাসপাতাল, পানি নিস্কাশন ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হবে।

তিনি আরও বলেন, বন্দরের উন্নয়ন ও সেবার মান বাড়ানোর পাশাপাশি এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারী বা সংশ্লিষ্ট কেউ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না বলেও তিনি জানান।

পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের বিভিন্ন শেড ও ইয়ার্ডে পণ্য ওঠানামা, সংরক্ষণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের বাস্তব চিত্র দেখেন। এ সময় বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে চলমান কার্যক্রম ও বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত তথ্য নেন। বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

বেনাপোল স্থলবন্দর দেশের স্থলপথে ভারত-বাংলাদেশের বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার। প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি পণ্য এ বন্দর দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ ও বহির্গমন করে। ফলে বন্দরের অবকাঠামো, পণ্য ব্যবস্থাপনা, পানি নিস্কাশন, চিকিৎসা ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়ন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনের সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) আনিছুর রহমান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক রুহুল আমিন, ঢাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলী, প্রকল্প পরিচালক (ডিপিডি) সিদ্দিকুর রহমান, বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ আলীসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান বন্দরের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করা এবং ব্যবসায়ী, শ্রমিক ও বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শ্যামনগরে নিরাপদ ও কৃষি উপযোগী পানির দাবিতে মানববন্ধন

    September 17, 2026

    রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

    September 17, 2026

    নড়াইলে দি পাটনা একাডেমির এডহক কমিটির সংবর্ধনা

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.