Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে গণঅধিকার পরিষদের সাংগঠনিক আলোচনা
  • বাগআঁচড়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
  • পাইকগাছা-কয়রায় লবণাক্ততার ঝুঁকি ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক
  • তালায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরানোর ঘটনায় চাঞ্চল্য
  • হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতির দাফন সম্পন্ন
  • মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
  • হাইকোর্টের আদেশের পরও মাগুরায় ভবনে তালা, টাকা দাবি
  • শ্যামনগরে নিরাপদ ও কৃষি উপযোগী পানির দাবিতে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতির দাফন সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreSeptember 17, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের আপন ভগ্নিপতি মরহুম আফজাল করিমের (৭৬) জানাজায় হাজারো মুসল্লির অংশগ্রহণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

জেলার বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।

বৃহস্পতিবার আসর নামাজের পর কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের বামনখালী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আলাউদ্দিন করিম বাবলু।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি মো. হাবিবুল ইসলাম হাবিব। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “তিনি অত্যন্ত সৎ, বিনয়ী ও ভালো মনের একজন মানুষ ছিলেন।

আমার বোন অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গত রাতে আমি ঢাকায় গিয়ে তাদের সঙ্গে দেখা করি। আজ ভোরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাই।”

জানাজায় আরও উপস্থিত ছিলেন, এমপি ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইসউদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাংবাদিক এস এম নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে আফজাল করিম স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে গণঅধিকার পরিষদের সাংগঠনিক আলোচনা

    September 17, 2026

    বাগআঁচড়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

    September 17, 2026

    পাইকগাছা-কয়রায় লবণাক্ততার ঝুঁকি ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.