Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে গণঅধিকার পরিষদের সাংগঠনিক আলোচনা
  • বাগআঁচড়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
  • পাইকগাছা-কয়রায় লবণাক্ততার ঝুঁকি ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক
  • তালায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরানোর ঘটনায় চাঞ্চল্য
  • হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতির দাফন সম্পন্ন
  • মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
  • হাইকোর্টের আদেশের পরও মাগুরায় ভবনে তালা, টাকা দাবি
  • শ্যামনগরে নিরাপদ ও কৃষি উপযোগী পানির দাবিতে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরানোর ঘটনায় চাঞ্চল্য

banglarbhoreBy banglarbhoreSeptember 17, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা :
সাতক্ষীরার তালা উপজেলার সুজনসাহা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল ডিলারের গুদাম থেকে অন্যত্র নেয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নআয়ের মানুষের জন্য সরকার নির্ধারিত ১৫ টাকা কেজি দরের চাল গুদাম থেকে ভ্যানে করে একটি বাড়িতে নেয়া হলেও বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পরও তাৎক্ষণিক কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তালা উপজেলার সুজনসাহা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের গুদাম থেকে ১৭ বস্তা চাল একটি ভ্যানে করে ইসলামকাটি ইউনিয়নের সুজনসাহা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য খোসরুল আলমের বাড়িতে নেওয়া হয়। চাল পরিবহনে আহাদ নামের এক ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, বিষয়টি সকাল ৯টা ৫৩ মিনিটের দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণাকে জানানো হয়। তবে তাৎক্ষণিকভাবে চাল জব্দ বা কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। তবে ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

ডিলার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী সেলিনা খাতুনের স্বামী মুঠোফোনে বিষয়টি অস্বীকার করে বলেন, গুদাম সংস্কারের জন্য চাল বাড়িতে নেয়া হয়েছিল। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছ থেকে এ বিষয়ে কোনো অনুমতি নেয়া হয়েছিল কি না-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো অনুমতি নেয়া হয়নি।

অন্যদিকে, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য খোসরুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি খাদ্যবান্ধব কর্মসূচির গুদাম থেকে চাল ভ্যানযোগে নিজের বাড়িতে নেয়ার কথা স্বীকার করেন।

চাল বহনকারী ভ্যানচালক আহাদও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি তার ভ্যানে করে ১৭ বস্তা চাল বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে অডিটের কারণে বিকেলে চালগুলো আবার গুদামে নিয়ে আসার কথা ছিল বলেও জানান তিনি।

ঘটনা সম্পর্কে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল গুদাম থেকে অন্যত্র নেয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। ইউনিয়ন চেয়ারম্যান তাকে জানিয়েছেন, গুদাম সংস্কারের উদ্দেশ্যে চালগুলো বাড়িতে নেয়া হয়েছিল। ইউএনও বলেন, সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির চাল গুদাম থেকে অন্যত্র রাখা যাবে না, সংস্কারের প্রয়োজন হলেও নিয়ম মেনে ব্যবস্থা নিতে হবে। খাদ্য নিয়ন্ত্রকের বক্তব্যে অনুমতির প্রশ্ন: তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ার বলেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন।

তার ভাষ্য অনুযায়ী, গুদাম সংস্কারের জন্য চেয়ারম্যানের অনুমতিক্রমে ১৭ বস্তা চাল ডিলারের বাড়িতে নেয়া হয়েছিল। তিনি আরও বলেন, নীতিমালা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি হিসেবে চেয়ারম্যানের ভূমিকা রয়েছে এবং তার অনুমতি নিয়ে চাল অন্যত্র রাখা যেতে পারে।

তবে ডিলারপক্ষের দেয়া বক্তব্যে কোনো অনুমতি নেয়া হয়নি বলে স্বীকারোক্তি থাকায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশ্ন দেখা দিয়েছে-চাল অন্যত্র নেয়ার ক্ষেত্রে কী ধরনের অনুমতি প্রয়োজন এবং সেই অনুমতি যথাযথভাবে নেয়া হয়েছিল কি না।

১৫ টাকা কেজির চাল, নজরদারি নিয়ে প্রশ্ন: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্নআয়ের কার্ডধারী পরিবারকে নির্ধারিত মূল্যে চাল সরবরাহ করা হয়।

কর্মসূচির আওতায় একজন কার্ডধারী মাসে ৩০ কেজি চাল পাওয়ার কথা। এর অন্যতম উদ্দেশ্য হলো নিম্নআয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারদর স্থিতিশীল রাখতে সহায়তা করা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে গণঅধিকার পরিষদের সাংগঠনিক আলোচনা

    September 17, 2026

    বাগআঁচড়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

    September 17, 2026

    পাইকগাছা-কয়রায় লবণাক্ততার ঝুঁকি ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.