বাগআঁচড়া সংবাদদাতা :
যশোরের শার্শায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেম (২৪) এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বামুনিয়া দক্ষিণ পাড়ার শিরাজুলের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি বামুনিয়া (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার উপ-পরিদর্শক চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বামুনিয়া এলাকার সিরাজুল ইসলামের বসতঘরে অভিযান চালায়।
এ সময় শয়নকক্ষ থেকে আলমগীরকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি শামিনুল হক জানান-আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।
