নড়াইল সংবাদদাতা :
নড়াইলে গণঅধিকার পরিষদের সাংগঠনিক আলোচনা ও নতুন কমিটি উপলক্ষে উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় নড়াইল জেলা কার্যালয়ে গণঅধিকার পরিষদ, নড়াইল জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের নির্বাহী সদস্য, কেন্দ্রীয় কমিটি ও অভিভাবক এবং নড়াইল জেলা গণঅধিকার পরিষদের লায়ন নুর ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবু দারদাহ। বক্তব্যে তিনি নতুন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের অধিকার ও ন্যায্য দাবির বিষয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, “একটি সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীলতা থাকতে হবে। আমরা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই। নতুন কমিটির মাধ্যমে নড়াইলে গণঅধিকার পরিষদের কার্যক্রম আরও সুসংগঠিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মনিরুল মোল্লা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক টিপু শেখ।
এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
