বাংলার ভোর প্রতিবেদক :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে দালাল চক্রের সদস্য সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুস ছাত্তারের ছেলে মারুফ হোসেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসা নিতে আসা রোগীদের ভুল বুঝিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি রোগীদেরকে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে কমিশন নেন বলে জানা গেছে।
পরে তাকে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েতের কার্যালয়ে নেয়া হয়। সেখানে মৌখিক মুচলেকার পর তাকে ছেড়ে দেয়া হয়।
