Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৯, ২০২৬

শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে এমএম কলেজে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে এমএম কলেজে বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসের চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এই মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানা স্লোগানের মাধ্যমে হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা একটি সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। যেখানে বহিরাগতদের অবাধ প্রবেশ থাকবে না। কোনো কিশোর গ্যাং কিংবা সন্ত্রাসী কার্যক্রমকে আমরা প্রশ্রয় দিতে চাই না। তারা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কলেজ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কলেজের শহীদ আসাদ হলের ২০৮ নম্বর কক্ষে দুর্বৃত্তরা শিক্ষার্থী রবিউল ইসলামের ওপর হামলা চালায়। ঘটনাটি কলেজ ক্যাম্পাসে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.