সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু, সাতক্ষীরা রেলপথ দৃশ্যমান করা, জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ‘আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন পরিষদ, সুন্দরবন বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটি, ‘সময়ের দাবিতে সাতক্ষীরা সিটি কর্পোরেশন’ এবং সমৃদ্ধ সাতক্ষীরা জেলা বাস্তবায়ন পরিষদের আয়োজনে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এসএম মহিদার রহমানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাবিবের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ। তিনি বলেন, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করতে হবে। ভিসি নিয়োগের দাবিসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, একই সঙ্গে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সাতক্ষীরার মানুষের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি শেখ আলমগীর আশরাফ, সাতক্ষীরা জর্জকোর্টের অতিরিক্ত পিপি অ্যাড আকবর আলী, অতিরিক্তি পিপি অ্যাড এবিএম সেলিম, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মীর আবু বকর, কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, বিশিষ্ট সমাজসেবক শেখ মোহাম্মাদ জাহাঙ্গীর হাশেমী, প্রভাষক এস এম রজব আলী, আব্দুস সামাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা দেশের একটি সম্ভাবনাময় সীমান্তবর্তী জেলা হলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। শিক্ষা, যোগাযোগ, নগরায়ণ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য জেলার দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়ন করা প্রয়োজন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ফিরোজ হোসেন, শাহজাহান আলী মিটন, শেখ কামরুল ইসলাম, জি এম সোহরাব হোসেন, এসএম রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জাকিরুল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, এম এম রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, মো. মাসুদুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, মিহিরুজ্জামান, হাফিজুর রহমান, আতিয়ার রহমান, গোলাম মোস্তফা, এনামুল হক সিকদার, আসাদুজ্জামান খান, মনিরুল ইসলাম, লাল্টু হোসেন, দেলোয়ার হোসেন, আতিকুজ্জামান, মো. হাফিজ, সভায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
