Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ
  • জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার
  • কেশবপুরে ১৭ বছর বয়সে শিক্ষক পদে নিয়োগ! 
  • যশোর বিজিবির অভিযানে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
  • যশোর শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার
  • যশোরে অচেতন করে ৪ ভরি সোনার গহনা ও ১০ লাখ টাকা লুটের অভিযোগ
  • শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব ঢাকা থেকে আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার

banglarbhoreBy banglarbhoreSeptember 20, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের শার্শায় একটি গোয়ালঘর থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোর ৬টার দিকে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের ইউনুস আলীর বাড়ির সংলগ্ন আধাপাকা গোয়ালঘর থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির লোকজন গোয়ালঘর থেকে গরু বের করার সময় একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ দেখতে পান।

ব্যাগের ভেতরে লাল কসটেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা স্থানীয়দের সহায়তায় গোড়পাড়া পুলিশ ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের ব্যাগে থাকা তিনটি ককটেলসদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজন গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন। সকালে গরু বের করতে গিয়ে তারা এসব ককটেলসদৃশ বস্তু দেখতে পান। এ ঘটনায় থানায় একটি সাধারণ জিডি হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ

    September 21, 2026

    জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

    September 21, 2026

    ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.