Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
  • চৌগাছায় গাঁজা গাছসহ যুবক আটক
  • সাতক্ষীরায় নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে স্মারকলিপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

banglarbhoreBy banglarbhoreSeptember 21, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সরবরাহ, সারের কালোবাজারি রোধ, কৃষি খাতের দুর্নীতি তদন্ত এবং ডিজেলসহ জ্বালানি তেল ও বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা শাখা।

সোমবার সংগঠনের কার্যালয় নীল রতন ধর রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপির লিখিত বক্তব্য পাঠ করেন যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সারের ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও ডিলাররা কৃষকদের চাহিদা অনুযায়ী সার দিচ্ছেন না। ফলে সাধারণ কৃষকরা নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে খোলাবাজার থেকে সার কিনতে বাধ্য হচ্ছেন।

এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রদর্শনী খামার প্রদর্শনের নামে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। পাশাপাশি আসন্ন ইরি-বোরো মৌসুমে সেচের জন্য জরুরি ডিজেল ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এভাবে চলতে থাকলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দেয়া হয়।

কৃষি খাত রক্ষায় সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। কালোবাজারি রোধ করে কৃষকদের প্রয়োজন অনুযায়ী ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের বিচারের আওতায় আনা। প্রদর্শনী খামারের নামে দুর্নীতির তদন্তপূর্বক দায়ী কর্মকর্তাদের শাস্তি দেয়া, প্রকৃত কৃষকদের ভর্তুকি প্রদান করা এবং ফিল্ড সুপারভাইজারদের দায়িত্বে অবহেলার বিচার করা।

কৃষি উৎপাদনে সেচের জন্য ব্যবহৃত ডিজেল ও বিদ্যুতে প্রত্যক্ষ ভর্তুকি দেয়া এবং জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে বাতিল করা। ধানের লাভজনক মূল্য নির্ধারণ, ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় কেন্দ্র স্থাপন এবং কৃষক যতটুকু ধান বিক্রি করতে চান তা সরকারের কেনা নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমান, যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, জেলা কমিটির অন্যতম নেতা মনোয়ারা সিদ্দিকী ছবি, বিথিকা বিশ্বাস, পলাশ বিশ্বাস, সবর বিশ্বাস, সাহাবুদ্দিন বাটুলসহ স্থানীয় কৃষক নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026

    সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক

    September 21, 2026

    অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.