Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৮ মাসে যশোরে ৯৭ হত্যাকাণ্ড, ২০টির কারণ অজানা
  • ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
  • যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় : প্রধান শিক্ষকের দুর্নীতি দেখার যেন কেউ নেই !
  • আশাশুনির প্রতাপনগরে পিবিআই কর্মকর্তা পরিচয়ে নারী নির্যাতন, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন
  • মণিরামপুরে হরিহর নদের পাড় ধসে ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাটল
  • ইসলামী ব্যাংক রক্ষায় যশোরে গ্রাহক ফোরামের কর্মসূচি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না

banglarbhoreBy banglarbhoreSeptember 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক :
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৪২টি নির্বাচনি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট পদ অনুযায়ী প্রার্থীদের জন্য আলাদা আলাদা প্রতীক নির্ধারণ করা হয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদে ২০টি, সাধারণ সদস্য পদে ১২টি এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০টি প্রতীক নির্ধারণের কথা জানানো হয়েছে।

চেয়ারম্যান পদে নির্ধারিত প্রতীকগুলো হলো—কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।

অন্যদিকে, সাধারণ সদস্য পদে প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১২টি প্রতীক। এগুলো হলো—উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।

সংরক্ষিত নারী সদস্য পদের জন্য নির্ধারিত ১০টি প্রতীক হলো—আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।

ইসি সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচন নির্দলীয়ভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এ নির্বাচনে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক নিয়ে প্রার্থী দিতে পারবে না। প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীক নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতো। ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচনে অংশ নিতেন। তবে সংশ্লিষ্ট আইন সংশোধনের পর ইউপি নির্বাচনের বিধিমালা থেকে দলীয় প্রতীকের বিষয়টি বাদ দেওয়া হয়েছে।

ফলে নতুন ব্যবস্থায় চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের তিন ধরনের পদেই প্রার্থীরা নির্দলীয় পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন। নির্বাচন কমিশনের নির্ধারিত ৪২টি প্রতীকের মধ্য থেকেই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইউনিয়ন পরিষদ দেশের স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তর। স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন কাজে ইউনিয়ন পরিষদের ভূমিকা রয়েছে। তাই আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ৮ মাসে যশোরে ৯৭ হত্যাকাণ্ড, ২০টির কারণ অজানা

    September 24, 2026

    যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    September 24, 2026

    মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.