Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও স্যালাইন দিল বিপিএইসসিডিএ
  • আধিপত্য বিস্তার নিয়ে শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলি : আহত ৪
  • ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
  • যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় : প্রধান শিক্ষকের দুর্নীতি দেখার যেন কেউ নেই !
  • আশাশুনির প্রতাপনগরে পিবিআই কর্মকর্তা পরিচয়ে নারী নির্যাতন, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন
  • মণিরামপুরে হরিহর নদের পাড় ধসে ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাটল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আধিপত্য বিস্তার নিয়ে শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলি : আহত ৪

banglarbhoreBy banglarbhoreSeptember 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার ও কন্যাদহ বাঁওড়কে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ ও শর্টগানের গুলির ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কন্যাদহ গ্রামের বিএনপি নেতা রেজাউল ইসলাম গাইনের লোকজনের সাথে বিরোধ চলছে উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী এবং সদ্য বহিস্কৃত শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদের পক্ষের লোকজনের। স্থানীয় আধিপত্য ও বাঁওড়কে কেন্দ্র করে এ বিরোধের জেরে এর আগেও কয়েক দফা মারামারি ও বোমাবাজির ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে বড় শহিদের নেতৃত্বে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কন্যাদহ গ্রামের গাইনপাড়ায় রেজাউল ইসলাম গাইনের বাড়ির সামনে যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় তারা সেখানে ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

পরে রেজাউল ইসলাম গাইন পক্ষের লোকজন প্রতিরোধ করতে এগিয়ে এলে তাদের লক্ষ্য করে শর্টগান থেকে গুলি ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। এরপর হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।

শর্টগানের ছররা গুলিতে শাহ আলম (৩৮), আবদুল্লাহ (৩২), বকুল (৩৪) ও বকুলের ছেলে শাখিল (১৫) আহত হন। তাদের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির আঘাত লাগে। পরে স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে ককটেল বিস্ফোরণে বাবু গাইন ও আনারুল নামে দুই ব্যক্তির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় আতঙ্কিত হয়ে মশিয়ার মোড়ল (৫৬) নামে আরও একজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর কন্যাদহ এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী এবং সদ্য বহিস্কৃত শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ ঘটনা অস্বীকার করেছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন, “কন্যাদহ গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও স্যালাইন দিল বিপিএইসসিডিএ

    September 24, 2026

    ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না

    September 24, 2026

    যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.