Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ
  • বর্ণিল আয়োজনে চাঁদের হাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • দুর্নীতির কারণে জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত : গোলাম রসুল
  • যশোরে গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ
  • বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে আমি খুবই আনন্দিত : ডি ক্রুইফ
  • ছয় লেন প্রকল্প : যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে বঞ্চিত 
  • দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জেলা শাখা। শনিবার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে সংগঠনের সভাপতি শাহরিয়ার আমিরের নেতৃত্বে শহরের পাইপপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদর থানা কমিটির সহসভাপতি কামরুজ্জামান রাজেস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাদ আলী লস্করসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানান। তাদের বক্তব্যে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং এসব কারণে কৃষি, শিল্প ও জনজীবনে সৃষ্ট প্রভাবের বিষয়গুলো উঠে আসে।

বক্তারা শ্রমিক-কৃষক-জনগণের স্বার্থে ন্যুনতম মজুরি বৃদ্ধির পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবি জানান। একই সঙ্গে সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান তারা।

এ ছাড়া দেশকে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব-যুদ্ধে সম্পৃক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ

    September 26, 2026

    মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ

    September 26, 2026

    বর্ণিল আয়োজনে চাঁদের হাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.