Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
  • শার্শায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
  • মহেশপুর সীমান্ত : বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়ার প্রত্যয়
  • কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দেখতে চাই না : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ
  • অনলাইন প্রতারণার অভিযোগে যশোরে আটক ৪
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

banglarbhoreBy banglarbhoreSeptember 27, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগআঁচড়া সংবাদদাতা

যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইন মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক এক ইউপি সদস্যসহ মোট চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৬ সেপ্টেম্বর দিবগত রাত থেকে ২৭ সেপ্টেম্বর ভোর রাত পর্যন্ত থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন, শার্শা থানাধীন রাড়িপুকুর গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা শেখ নাজমুল হাসান (৫১), গোপালপুর গ্রামের বাসিন্দা ও গোগা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমানুর রহমান (৫৩) এবং আমলাই গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগের সক্রিয় কর্মী আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় (২২), পাড়িয়ার ঘোপ গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম (৫০)।

থানা সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫ (৩) /২৫ ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চার ব্যক্তিকে রোববার দুপুর যশোর আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও জানান- থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

    September 27, 2026

    মহেশপুর সীমান্ত : বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি

    September 27, 2026

    ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়ার প্রত্যয়

    September 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.