চুড়ামনকাটি সংবাদদাতা :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে যশোর সদরের প্রাচীনতম দোগাছিয়া বাজার কমিটি গঠন।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে বাজারের ব্যবসায়ীরা বার্ষিক বনভোজনের আয়োজন করেন। পরে এক সভায় বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় সকলের মতামতের ভিত্তিতে বাজারের সার কীটনাশক ব্যবসায়ী কামরুজ্জামান হেল্টুকে সভাপতি এবং সাংবাদিক মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন, কোষাধ্যক্ষ মুক্তার হোসেন, সাহিত্য সম্পাদক শাওন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুল ইসলাম।
সভায় বাজার কমিটির সাবেক সভাপতি ডাক্তার জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাজার কমিটির সাবেক সভাপতি ডাক্তার রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শামিম।
সভাটি সঞ্চলনা করেন নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান।
নবনির্বাচিতরা বাজারের উন্নয়নে বাজারের সকল ব্যবসায়ী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
