সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় নবগঠিত জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের মাওয়া চাইনিজের সামনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত জানাচ্ছি।
অভিনন্দন জানাচ্ছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। জাতিসংঘের অধিবেশনে মাথা উঁচু করে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে এসেছেন। এই তিনটি মহাপুরুষ দেশের কল্যাণে তিনটি ভিন্নভাবে বক্তব্য রেখেছেন, তারেক রহমান ঐতিহাসিক বক্তব্য রাখেছেন ১২ লাখ রোহিঙ্গা প্রত্যবর্তনের বিষয় বলেছেন।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক মেয়র তাসকিন আহমেদ শিচতী, হাবিবুর রহমান হাবিব, মাসুম বিল্লাহ শাহিন, মহিলাদের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, জেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন লিটনসহ নেতৃবৃন্দ। এ সময় সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজকে সংবর্ধনা প্রদান করেন। একই সাথে সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এস.কে.এম আবু রায়হান, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপি, শেখ রিজভী আহমেদ, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনসহ ছাত্রদলের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়।
