Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় টাকা দাবির অভিযোগ
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কেশবপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
  • জীবননগরে মরুভূমির ফল সাম্মাম চাষে লাখপতি কৃষক
  • অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির বৃক্ষরোপণ
  • পদশূন্যতায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, রোগীরা ক্লিনিকমুখি
  • যশোরে গুলি, টাকার বান্ডিল ও কফ সিরাপসহ আটক ৩
  • নেশার টাকার জন্য বাবার মাথা ফাটালো ছেলে
  • আশাশুনিতে মহিলা দলের কর্মী সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কেশবপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreOctober 4, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর সংবাদদাতা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা।

রোববার কেশবপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, একটি ফেসবুক আইডি থেকে তার নাম জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। অতীত রাজনৈতিক জীবনের তথ্য তুলে ধরে তিনি বলেন, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজনৈতিক মতপার্থক্য বা প্রতিদ্বন্দ্বিতার জেরে অপপ্রচার চালিয়ে কাউকে হেয়প্রতিপন্ন করা কাম্য নয়।

ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ নেয়ার প্রস্তুতিও নিচ্ছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় টাকা দাবির অভিযোগ

    October 4, 2026

    জীবননগরে মরুভূমির ফল সাম্মাম চাষে লাখপতি কৃষক

    October 4, 2026

    অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির বৃক্ষরোপণ

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.