পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছা উপজেলার লস্কর ইউপির সামাম্ভ্য চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল কাদির নিজ গ্রাম থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। রোববার বিকেলে লস্করের (কড়ুলিয়া-লস্কর) মধ্যপাড়া যুবসংঘ চত্বরে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত হাজারো নারী-পুরুষের মতবিনিময় সভায় তিনি সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা দেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থনে নির্বাচিত হতে পারলে সকলের গ্রহণযোগ্য, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ে তুলবেন বলে ঘোষণা দেন।
সাবেক তহশীলদার আব্দুর রউফ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ডক্টর মাহাবুবুর রহমান।
বিপুল সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভা থেকে আনোয়ারুল কাদিরের সমর্থন ও মতামত দিয়ে রাখেন ওয়ার্ড থেকে সাবেক ব্যাংকার পরিতোষ কুমার ঢালী, সাবেক প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, আকিজ উদ্দীন গোলদার, দলিল লেখক বিমল সরদার, শিক্ষক ও সাংবাদিক আব্দুল গফুর,
বিরিঞ্চি মন্ডল, সাবেক সহকারী প্রধান শিক্ষক ভূধর চন্দ্র মন্ডল, তাপস কুমার সানা, মোস্তাকিন গাজী, ভবেন্দ্র নাথ সানা, পল্রী চিকিৎসক নারায়ণ মন্ডল, মজিবর রহমান, কবির আহম্মেদ, আলতাফ হোসেন, খানজাহান গোলদার, বিনয় সানা,
অ্যাড. মোস্তফা কামাল, স্বপন কুমার সানা, দীপঙ্কর মন্ডল, অরবিন্দু সানা, গাজী মিজানুর রহমান মিজান, মনোজ মন্ডল, সোনাভান বিবি, গাজী শহীদুল ইসলামসহ অনেকে।
