Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ
  • বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ
  • চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত
  • তায়কোয়ানডোতে সাতক্ষীরার ৪ খেলোয়াড়ের পদক অর্জন
  • শার্শায় দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
  • নৃত্য বিতান যশোরের নজরুল বর্ষ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • যশোরে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন
  • সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রযুক্তির পর্দা পেরিয়ে বইয়ের জগতে যশোরের তিন শতাধিক শিক্ষার্থী

banglarbhoreBy banglarbhoreOctober 4, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

মোবাইল ফোন, ট্যাব ও প্রযুক্তির রঙিন পর্দায় শিশু-কিশোরদের ব্যস্ততা বাড়লেও বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি। এরই অংশ হিসেবে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে উপহারের বই ও লাইব্রেরির সদস্য কার্ড। ‘পাঠাভ্যাস হোক জ্ঞান অর্জনের ভিত্তি’ প্রতিপাদ্যে রোববার সকালে যশোর ইনস্টিটিউটের আলমগীর সিদ্দিকী হলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল প্রযুক্তিনির্ভর সময়ে শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তোলা এবং নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষাবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।

আর জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে বই পড়ার অভ্যাস। নিয়মিত বই পড়া শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, শিক্ষার্থীদের যুক্তিবাদী, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবেও গড়ে তোলে। তিনি বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞানভিত্তিক বই পড়ায় আগ্রহী করতে হবে।

এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লাইব্রেরিকে জ্ঞানের বাতিঘর উল্লেখ করে অধ্যাপক নার্গিস বেগম বলেন, শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া লাইব্রেরি কার্ড তাদের জ্ঞানের বিশাল জগতে প্রবেশের একটি সুযোগ তৈরি করবে। নিয়মিত লাইব্রেরিতে গিয়ে বই পড়ার অভ্যাস গড়ে উঠলে তারা পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি যুক্তিবাদী, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে। আগামী দিনের নেতৃত্ব গঠনে বইয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাদের জ্ঞানী, দক্ষ ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠাভ্যাস তৈরিতে শিক্ষক ও অভিভাবকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আনাম, ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক এবং মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সবুর খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর ইনস্টিটিউটের লাইব্রেরি সম্পাদক অধ্যাপক শেখ জুলফিকার আলী। এ সময় উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক শাহাবুদ্দিন সাবু, সদস্য আনিসুজ্জামান পিন্টু, শাহনেওয়াজ লেলীন, হাবিবুর রহমান রুবেল এবং লাইব্রেরি কমিটির সদস্য সাইফুদ দৌলা বাশারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে যশোর জিলা স্কুল, যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ, মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর হাতে উপহারের বই এবং যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সদস্য কার্ড তুলে দেয়া হয়।

আয়োজকদের আশা, লাইব্রেরি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত বই পড়ার সুযোগ পাবে এবং মোবাইল ও ট্যাবের পর্দার বাইরেও জ্ঞান ও সৃজনশীলতার বিস্তৃত জগতে নিজেদের যুক্ত করবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ

    October 4, 2026

    বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ

    October 4, 2026

    চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.