বাংলার ভোর প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট-আইইডি যশোর কেন্দ্রের উদ্যোগে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাংবাদিক ও লেখক হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে বিতর্কে ‘সামাজিক সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম উপায়’ বিষয়ে বিপক্ষ দল বিজয় লাভ করে। বিজয়ীদলের শিক্ষার্থী জান্নাতি, জান্নাতুল ফেরদাউস মেঘ, নুসরাত খাতুন এবং পক্ষে বিজিতদলের সামিয়া সুলতানা, সুমাইয়া আক্তার ও শাহিদা আক্তার অংশগ্রহণ করেন।
বিচারক হিসেবে দাযিত্ব পালন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুকান্ত দাস, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, বুলবুল নাহার ও মিমোশা মিম। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা তথ্য কর্মকর্তা এলিন সাঈদ-উর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার। এর আগে ডেঙ্গু সচেতনতা বাড়াতে স্কুলে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
