বাংলার ভোর প্রতিবেদক
সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর অবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ করেছে নাগরিক সমাজ।
রোববার বিকেলে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে নাগরিক সমাজ যশোরের আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নারীনেত্রী বীথিকা সরকার, রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আবুল কায়েস, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধরণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, পূজা উদযাপন পরিষদ যশোর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দে,
সনাতন ধর্ম সংঘ নেতা গোপিকান্ত সরকার, মহিলা পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কণা, গ্রাম থিয়েটার আন্দোলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান, অধিকার কর্মী রুবাইদুল হক সুমন, নাগরিক উদ্যোগের যশোরের সমন্বয়কারী নাসির উদ্দিন, অধিকার কর্মী নীলাশা নীল, সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চের নেতা খবির শিকদার প্রমুখ।
মানবন্ধন সঞ্চালনা করেন নাগরিক সমাজ যশোরের সদস্য সচিব সুকান্ত দাস।
সমাবেশে নেতৃবৃন্দ হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করা, শিশু, নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
