চুড়ামনকাটি সংবাদদাতা
রোববার যশোর সদরের চুড়ামনকাটিতে মাদক বিরোধী এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করেন ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। খেলায় অংশগ্রহণ করেন এসএসসি-২০১৭ বিবাহিত একাদশ বনাম এসএসসি-২০১৭ অবিবাহিত একাদশ।
খেলায় ১-০ গোলের ব্যবধানে অবিবাহিত একাদশ জয়লাভ করে।
খেলায় প্রধান অতিথি ছিলেন ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও চুড়ামানকাটি সচেতন নাগরিক কমিটির আহবায়ক মাস্টার শিমুল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক রাকিব উদ্দিন, ছাতিয়ানতলা যুবক্লাবের আহবায়ক শামীম কবির ওয়াসিম, তৌহিদ হাসান মোহন, রিপন, শাওন, কবির।
ম্যাচ পরিচালনা করেন জাকির হোসেন জিকো। খেলায় ম্যাচ সেরা হন রিয়াজুল ইসলাম।
