Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের খোলাডাঙ্গায় এলাকাবাসীর উদ্যোগে এই দোয়া মাহফিল করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, শাহাবাগ থানা বিএনপির সহ-সভাপতি এম এ শাহিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দীন হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ তুহিন, আরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি তসফিকুর রহমান, ইউনিয়ন মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হালিমা আক্তার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুল ইসলাম কাঞ্চন, সাধারণ সম্পাদক খাইরুল আলম টগর, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন গণতান্ত্রিক নেত্রী। দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার জেল-জুলুম ও নির্যাতনের শিকার করেছে। স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তার ছেলে কোকোকে নির্যাতন করে একপ্রকার মেরেই ফেলা হয়েছে। এ দেশের গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমান ও তার পরিবার অকল্পনীয় ত্যাগ স্বীকার করেছে।

তিনি আরও বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। অথচ দীর্ঘ ১৫ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানেই স্পষ্টভাবে উল্লেখ আছে দেশের মালিক জনগণ। খোলাডাঙ্গা এলাকায় একজন প্রার্থী রয়েছেন, যাকে কখনো জনগণের অধিকারের আন্দোলনে রাজপথে দেখা যায়নি। অথচ এখন তিনি বড় বড় কথা বলছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটের স্লিপ ও টাকা বিতরণ করছেন। বিএনপি টাকা দিয়ে ভোট কেনার রাজনীতিতে বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, প্রয়াত নেতা তরিকুল ইসলামের ছেলে অমিতের জন্য আমরা আপনাদের কাছে ভোট চাইছি। যশোরের উন্নয়নের ভিত্তি গড়ে তুলেছিলেন তরিকুল ইসলাম। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অমিতকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে এবং ঘুষ ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন খোলাডাঙ্গা জামে মসজিদের ইমাম মিজানুর রহমান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.