Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক
  • যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই
  • যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী
  • স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ
  • যশোরে আত্মগোপনে থাকা আ.লীগ নেতাদের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ
  • কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
  • এইচএসসিতে পুননিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৫১৫
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাবেক বিএনপি নেতার প্রতিবাদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ : মামুনুল হক

banglarbhoreBy banglarbhoreOctober 7, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লোহাগড়া সংবাদদাতা :
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, একই দিনে, একই নির্বাচন কমিশনের অধীনে দুইটি ভোট অনুষ্ঠিত হয়। সেই নিবাচনে ৫০% ভোটে পেয়ে বিএনপি সরকার গঠন করলো। কিন্তু ৭০% গণভোটের রায়কে এখনও বাস্তবায়ন করা হলো না। তাহলে গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ। ৩৩ টি রাজনৈতিক দলের ৮০ বার বৈঠকের মাধ্যমে জুলাই সনদের রায়কে কার্যকর করা হয়নি ক্ষমতা কুক্ষিগত করার জন্য প্রধানমন্ত্রীর হাতে সবকিছু রাখা হয়েছে। তবে রাষ্ট্রপতিকে কাঠের পুতুল হিসেবে বসিয়ে রেখেছে।

তিনি আরও বলেন, ‘তৈরি পোশাক খাতে প্রতিবেশী দেশগুলো যেখানে ভর্তুকি দিচ্ছে, সেখানে আমাদের দেশে তৈরি পোশাক খাতকে বারোটা বাজিয়ে দেয়া হচ্ছে। সরকারদলীয় সিন্ডিকেটের কারণে তৈরি পোশাক খাতে চরম নৈরাজ্য নেমে এসেছে। এ কারণেই সরকার তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে।’

বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার উদ্যোগে লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলনা মহসিনুদ্দীনের সভাপতিত্বে ও মাওলনা শাফায়াত হোসাইনের সঞ্চালনায় তিনি আরো বলেন, বর্তমান সরকার বিগত আওয়ামী লীগের মতো সিন্ডিকেট করে বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের কৃত্রিম সংকট তৈরি করেছে। যখন এসবের দাম বাড়িয়ে দেয়া হয় তখন আর সংকট থাকেনা। এছাড়াও দিন দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ জনগণের জীবন যাপন কষ্টদায়ক হয়ে পড়েছে।

সমাবেশে এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতী শরাফত হোসাইন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলনা নিয়ামতুল্লাহ কাসেমি, সুরা সদস্য সদস্য মুফতি আব্দুর রহমান, বাংলাদেশ খিলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী ফারুক হাসান নদভী, বাংলাদেশ খিলাফত মজলিস মাগুরা জেলা শাখার সভাপতি মাওলনা মনিরুজ্জামান, বাংলাদেশ খিলাফত মজলিস যশোর শাখার সাধারণ সম্পাদক মাওলনা মাসুম বিল্লাহসহ প্রমুখ।

পরে আল্লামা মামুনুল হকের হাতে ফুল দিয়ে শতাধিক মানুষ খেলাফত মজলিসে যোগদান করেন। তিনি এ সময় লোহাগড়া পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মুফতী দিদার হোসেনের নাম ঘোষণা করেন। এবং স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেকটা পদে দলীয় প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক

    November 24, 2026

    যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই

    November 24, 2026

    যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.