Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
  • কেশবপুরে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘের বর্ষায় ফের ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা
  • এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের
  • ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো দিচ্ছে ফিরোজা সমাজ কল্যাণ সংস্থা
  • আগুনঝরা রোদে পুড়ছে যশোরাঞ্চল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এ নির্বাচন স্বাধীনতা ও গনতন্ত্র’কে সংহত করবে

পাইকগাছায় বিএনপি’র জনসভায় ড. রিপন
banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৮, ২০২৬No Comments১ Views
Facebook Twitter WhatsApp
এ নির্বাচন স্বাধীনতা ও গনতন্ত্র’কে সংহত করবে
Share
Facebook Twitter LinkedIn

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা
বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ১২ ফ্রেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতা ও গণতন্ত্রকে সংহত করবে। সেজন্য মুক্তিযুদ্ধের রাজনৈতিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর কোন বিকল্প নেই।

তিনি রোববার বিকেলে পাইকগাছায় খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, এ নির্বাচনে কোন ধর্মান্ধ গোষ্ঠী ক্ষমতায় এলে হামাসের মত বিদেশি শক্তির চক্রান্তে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।

তাই সবার আগে বাংলাদেশ এ চিন্তা করে ড. রিপন ধানের শীষে ভোট দিয়ে দলীয় চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে সহায়তার আহবান জানান।

মুক্তিযুদ্ধের বাংলাদেশে হিন্দু-মুসলমানের বিচার করার দরকার নেই এমন মন্তব্য করে তিনি বলেন, সবাই ভ্যাট-ট্যাক্স দিয়ে দেশে বসবাস করে। বিএনপি ক্ষমতায় এলে সকল নাগরিক সমান সুযোগ-সুবিধা ভোগ করবে আমরা সেই নিশ্চয়তা দেব।
পৌর সদরের সরকারি হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে এ জনসভায় প্রধান বক্তা ছিলেন খুলনা-৬ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মনিরুল হাসান বাপ্পী।

উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামিম কবির, উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামূল হক, পৌর কমিটির সভাপতি আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মান্নান মিস্ত্রী, শ্রমিক নেতা সরদার ফারুক আহমেদসহ অনেকে।

এ সময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে আরোও উপস্থিত ছিলেন ইস্কান্দার মীর্জা, তৌহিদুজ্জামান মুকুল, শাহাদৎ হোসেন ডাবলু, শামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, অ্যাড. আ. সাত্তার, সজ্জাদ আহমেদ মানিক, বেনজির আহম্মেদ লাল, তুষার কান্তি মন্ডল, মোস্তফা মোড়ল, লক্ষীরাণী গোলদার, বাসন্তী রাণী, অ্যাড. সাবরিনা আক্তারসহ ইউনিয়ন ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ

মে ২৪, ২০২৬

কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মে ২৪, ২০২৬

জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.