Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
  • আওয়ামী লীগের অধ্যায় শেষ : মাগুরায় রাশেদ খাঁন
  • এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • রামপালে মামলা তুলে নিতে আসামির হুমকি, তরুণীর সংবাদ সম্মেলন
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল

banglarbhoreBy banglarbhoreOctober 9, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় যশোর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ পর্যায়ে ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা খাইরুল বাশার এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা আব্দুল আউয়ালের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা আবু বকর, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, প্রধান উপদেষ্টা আব্দুল হালিম মিয়া এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সেক্রেটারি এইচ এম মহসিন শেখ।

সম্মেলনে যুবসমাজের নৈতিক ও আদর্শিক উন্নয়ন, দেশ ও জাতির কল্যাণে যুবকদের করণীয় এবং সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপটে যুবসমাজের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, একটি সুশৃঙ্খল, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আদর্শবান, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে অন্যায়, অনিয়ম ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

এ সময় যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থীদের নামও ঘোষণা করা হয়। তাদের মধ্যে রয়েছেন ইছালী ইউনিয়নের আব্দুল কাদের, উপশহর ইউনিয়নের আলী হায়দার আনিচ, কাশিমপুর ইউনিয়নের মুফতি আব্দুল আউয়াল, ফতেপুর ইউনিয়নের মুফতি ওসমান গনি হাবিব এবং যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা অলিয়ার রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর বিন হাবিব। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবুল করিম।

সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করে শপথবাক্য পাঠ করান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026

    আওয়ামী লীগের অধ্যায় শেষ : মাগুরায় রাশেদ খাঁন

    October 9, 2026

    এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.