Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৯, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভায় জনতার ঢল

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরার কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভায় জনতার ঢল
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী গরীবের ডাক্তার খ্যাত অধ্যাপক শহিদুল আলমের সর্বশেষ জনসভা কালিগঞ্জের শহীদ সোহরাওয়ার্দী পার্কে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি খান লতিফুর রহমান বাবলু।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রাজু আহমেদ জাকির ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় জনতার ঢল নামে। বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে পাশ্ববর্তী সড়কসমূহেও বিপুল সংখ্যক মানুষকে অবস্থান নিতে দেখা যায়।

বিশাল এ জনসভায় ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, আজ আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা আমাকে অনেক ভালবাসেন। আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে আপনাদের এ ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আশাশুনি ও কালিগঞ্জের জনপদ আপনাদের ঘামে সিক্ত হয়েছে। তবুও আপনাদের দাবির প্রতি কর্ণপাত করা হয়নি।

দলীয় মনোনয়নের দাবির সে সংগ্রামে মেহনতী মানুষ ছিল, মজলুম মানুষ ছিল যারা সকালে কাজ করে বিকেলে মিছিলে এসেছেন, অনেক ব্যবসায়ী একবেলা দোকান খোলা রেখে আরেক বেলা দোকান বন্ধ রেখেছেন। মায়েরা রোজা রেখেছেন, হিন্দু বোনেরা উপবাস করেছেন।

মসজিদে দোয়া, মন্দিরে ও গীর্জায় প্রার্থনা হয়েছে- আপনাদের দাবি কেউ শোনেনি। একটি দল যদি মানুষের দল হয় তাহলে সে দল কিভাবে মানুষের মতামতকে উপেক্ষা করে সেই প্রশ্ন রেখে ডা. শহিদুল আলম বলেন, আজকে আমরা স্বতন্ত্র। স্বতন্ত্র মানে সবার। আমরা সত্যের পক্ষে। আগামী ১২ তারিখ সবাই সকাল সাড়ে ৭ টায় ভোটকেন্দ্রে যাবেন ও নির্ভয়ে ভোট দিবেন। কোন হুমকির তথ্য পেলে আমি সাথে সাথে সেখানে পৌঁছে যাবো। নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন।

আশাশুনি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সবুজ হোসেন, আশাশুনি উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এসএম সেলিম আহমেদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, ধলবাড়িয়া ইউপি মেম্বর আব্দুস সাত্তার, বিএনপি নেতা স্বদেশ কুমার মন্ডল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল, আলেকুজ্জামান টিপু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি জুলি, কুশলিয়া ইউপির মেম্বার সিরাজুল ইসলাম, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী হুমায়ুন কবির ডাবলু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও কুশলিয়া ইউপির সদস্য শেখ খাইরুল আলম, ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিহাব উদ্দীন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ গাইন, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মিলন কুমার সরকার,আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী মিসেস ডলি ইসলাম, মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান খায়রুল আহছান, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক মেম্বার আনোয়ারুল ইসলাম আকুল, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির ইঞ্জিনিয়ার আবুল কাশেম, অবসরপ্রাপ্ত সচিব আবু মাসুদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, জাতীয় মাইনোরিটি পার্টির সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে রকেট প্রতীকের প্রার্থী রুবেল গাইন প্রমুখ বক্তব্য রাখেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.