Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন  
  • শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা
  • নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠানে যশোরে সভা
  • চৌগাছায় মডেল মসজিদ নির্মাণ ও ব্যবসায়ীদের সমস্যা নিরসনে মতবিনিময়
  • মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • চুয়াডাঙ্গা সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৯, ২০২৬

রাজগঞ্জকে উপজেলা করার প্রতিশ্রুতি শহীদ ইকবালের

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
রাজগঞ্জকে উপজেলা করার প্রতিশ্রুতি শহীদ ইকবালের
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
সংসদ সদস্য নির্বাচিত হলে পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি রাজগঞ্জকে উপজেলায় রূপান্তরিত করা, ভবদহ সমস্যার স্থায়ী সমাধান, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নিতসহ এক গুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যশোর-৫ মণিরামপুরে স্বতন্ত্র কলস প্রতিকের প্রার্থী অ্যাডভোকট শহীদ ইকবাল হোসেন। সোমবার বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন। নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও শেষ পর্যন্ত বিশাল এ স্কুল মাঠের জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

বিকেল তিনটার মধ্যে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কলস প্রতিকের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারি হাজির হন রাজগঞ্জ হাই স্কুল মাঠে। বিকেলে চারটার মধ্যে বিশাল এ খেলার মাঠে লোকে লোকারণ্য হয়ে যায়। এ সময় জনসভাস্থলে তিল ধারণের ঠাঁই না থাকায় মাঠ ছাপিয়ে রাজগঞ্জ বাজার, রামপুর মোড়, হানুয়ার মোড়, কলেজ মোড় পর্যন্ত জনসভার বিস্তৃতি লাভ করে। জনসভার দক্ষিণ প্রান্তের মসজিদের ছাদ, প্রশাসনিক ভবনসহ আশপাশের বসতবাড়ির ছাদে মানুষের উপচেপড়া ভিড় ছিল লক্ষ্যণীয়। জনসভাটি শেষ পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়।

অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিএনপি নেতা কফিল উদ্দিনের সভাপতিত্বে এবং মাহাবুব হাসান ফারুক ও অ্যাডভোকেট শামছুজ্জামান দীপুর যৌথ সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চালুয়াহাটির রবিউল ইসলাম, ওয়াদুদ হোসেন, মশ্মিমনগরের সভাপতি আব্দুল খালেক, হরিহরনগরের গাজী আব্দুস সাত্তার, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, ভোজগাতীর আব্দুস সাত্তার দফাদার, শ্যামকুড়ের সভাপতি রফিকুল ইসলাম, খেদাপাড়ার সাধারণ সম্পাদক আজিবর রহমান, মতুয়া সংগঠনের নেতা হরিচাঁদ মল্লিক, প্রদীপ বিশ্বাস প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন  

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা

নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠানে যশোরে সভা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.